রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বাংলাদেশের শেয়ারবাজারে জেনে বুঝে বিনিয়োগ করা লোক অনেক কম : ডিএসইর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | 158 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশের শেয়ারবাজারে জেনে বুঝে বিনিয়োগ করা লোক অনেক কম : ডিএসইর চেয়ারম্যান
Responsive Ad Banner

বাংলাদেশের শেয়ারবাজারে জেনে বুঝে বিনিয়োগ করা লোক অনেক কম। একইসঙ্গে খাতটিতে দক্ষ জনবলের অভাব রয়েছে। বাজারে গুটিকয়েক মানুষের পদচারণা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও অনেক কম। এছাড়া পলিসি মেকারে আরও বেশি মনযোগ বাড়াতে হবেবলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।

সোমবার (৫ ডিসেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশের শেয়ারবাজারের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি শারমিন রিনভীর।

Responsive Ad Banner

তিনি আরও বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও দেশের শেয়ারবাজার ভালো করছে। বাজার উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। শেয়ারবাজারে লেনদেন ও সূচক অনেক বেড়েছে। একইসঙ্গে মার্কেট ক্যাপিটালও বেড়েছে। গত বছর বাজার মূলধল ছিল ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। বর্তমান কমিশন গভর্নেন্সে বেশ মনযোগী হয়েছে। কমিশনের এই উদ্যোগ শেয়ারবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com