শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতী ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মে ২০২২ | 229 বার পঠিত | প্রিন্ট

প্রগতী ইন্স্যুরেন্সের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ জুন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ০৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৫৩ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৮ টাকা ৫৩ পয়সা।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com