সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পরিকল্পিত কারসাজির অভিযোগে টালমাটাল পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | 301 বার পঠিত | প্রিন্ট

পরিকল্পিত কারসাজির অভিযোগে টালমাটাল পুঁজিবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন চলছেই। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আরও নিচে নেমে এসেছে। গত দুই মাসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক প্রায় ৬৫০ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ছিল প্রায় ৫ হাজার ৬৩৬ পয়েন্ট। অর্থাৎ, এ সময়ের মধ্যে সূচক কমেছে প্রায় ৬৫০ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টদের মতে, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে কারসাজির মাধ্যমে বাজারকে তলানীতে নামিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে।

Responsive Ad Banner

তাদের অভিযোগ, সাবেক ফ্যাসিস্ট সরকারের সময় যেমন বাজার পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হয়নি, এখনো সেই সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে থেকে বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও ওই দোসরদের উপস্থিতি রয়েছে। তারা বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে বাজারে অনাগ্রহ বাড়িয়ে তুলছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এসব প্রভাবশালী মহলকে অপসারণ করে সৎ, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬.৮৯ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ৮ জুলাই ২০২৫ তারিখে সূচক ছিল ৪ হাজার ৯৮১.৬৩ পয়েন্ট।

অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১১.৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৪০.৫০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৬৭টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে মোট ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় ৩১ কোটি ৯২ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৪ লাখ টাকার, অর্থাৎ লেনদেন বেড়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

সিএসইতে মোট ১৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৪০টির দর বেড়েছে, ১২১টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএএসপিআই সূচক ১০৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৭.২৬ পয়েন্টে। আগের দিনও এই সূচক ১১০.৮৮ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com