ব্রেকিং >>
ব্রেকিং >>

পতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টায় ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪ | 234 বার পঠিত | প্রিন্ট

পতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টায় ১০ কোম্পানি
Responsive Ad Banner

আজ ০২ জুন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ এই দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ১০ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, বিএটিবিসি, সেন্ট্রাল ফার্মা, মেঘনা সিমেন্ট এবং সোনালী পেপার। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি যোগ করেছে ১১.৮৩ পয়েন্ট। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা ছিল ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইর সূচকে প্রতিষ্ঠানটি ৩.৯৪ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক। কোম্পানিটি সূচকে ১.৪৬ পয়েন্ট যোগ করেছে। ১.১৮ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটা ১.১০ পয়েন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১.০৪ পয়েন্ট, সাউথইস্ট ব্যাংক ০.৭৯ পয়েন্ট, বিএটিবিসি ০.৭২ পয়েন্ট, সেন্ট্রাল ফার্মা ০.৬৫ পয়েন্ট, মেঘনা সিমেন্ট ০.৪৯ পয়েন্ট এবং সোনালী পেপার ০.৪৬ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৬ পিএম | রবিবার, ০২ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com