সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

‘ন্যায়সংগত সংস্কারই বাজার স্থিতিশীলতার চাবিকাঠি’—বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | 217 বার পঠিত | প্রিন্ট

‘ন্যায়সংগত সংস্কারই বাজার স্থিতিশীলতার চাবিকাঠি’—বিএসইসি চেয়ারম্যান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই শেয়ারবাজারের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেন তিনি।

Responsive Ad Banner

চেয়ারম্যান বলেন, “আমরা শেয়ারবাজার সংস্কারের জন্য একসাথে কাজ করছি। মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও নীতিমালা এবং কর্পোরেট গভর্নেন্স কোডসহ বাজারের মূল খাতগুলোতে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। ন্যায়সংগত ও বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করে আগামী দুই মাসের মধ্যে সব কাজ শেষ হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বাজারের পূর্ববর্তী অনিয়মের বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, এবং নেগেটিভ ইকুইটি সমস্যার স্থায়ী সমাধান আমাদের অগ্রাধিকারে রয়েছে। খুব শিগগিরই বিনিয়োগকারীরা এ সংস্কারের সুফল দেখতে পাবেন।”

ব্রোকারদের প্রতি আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, “শেয়ারবাজারের উন্নয়ন একটি যৌথ প্রচেষ্টা। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং হাল না ছেড়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।”

সভায় বাজারের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম ও বাজার স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রোকারেজ প্রতিনিধিরা কারসাজি প্রতিরোধ, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা, নেগেটিভ ইকুইটির সমাধান, অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার পুনরায় চালু, এবং উন্নত কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তি বিষয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।

এছাড়া, ই-কেওয়াইসি চালু, ডিভিডেন্ড বকেয়া নিষ্পত্তি, এক্সচেঞ্জের সক্ষমতা বৃদ্ধি, এবং ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ পুনর্মূল্যায়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বিএসইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, ও মোঃ সাইফুদ্দিন।

অন্যদিকে, ব্রোকারদের পক্ষে উপস্থিত ছিলেন ডিবিএ প্রেসিডেন্ট ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউসিবি স্টক ব্রোকারেজের সিইও মোহাম্মদ রহমত পাশা, এবং লংকাবাংলা সিকিউরিটিজের সিইও ও পরিচালক খন্দকার সাফফাত রেজাসহ অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

Facebook Comments Box

Posted ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com