দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে তাকাফুল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ | 621 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে তাকাফুল ইন্স্যুরেন্সের
Responsive Ad Banner

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের। শেয়ারর (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৭ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৫ পয়সা।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৪ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৭ পিএম | শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com