ব্রেকিং >>
ব্রেকিং >>

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | 419 বার পঠিত | প্রিন্ট

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে ৯ সেপ্টেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি, যা আজও চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৯ এএম | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com