নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | 192 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান Eastern Cables Limited (ইসিএবলস) এবং Techno Drugs Limited (টেকনোড্রাগ) তাদের কোম্পানি সেক্রেটারি পদে নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ইসিএবলসের পরিচালনা পর্ষদ মো. মাহবুব আলম সুমনকে কোম্পানির নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে।
অন্যদিকে, টেকনোড্রাগ লিমিটেডের পরিচালনা পর্ষদ এস. এম. আবু তালহা সিদ্দিককে কোম্পানির কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে। তার এই নিয়োগ ১৫ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
Posted ৫:৩১ পিএম | বুধবার, ২৫ মার্চ ২০২৬
sharebazar24 | sajed khan
.
.