ব্রেকিং >>
ব্রেকিং >>

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, শক্তিশালী অবস্থান বজায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | 103 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, শক্তিশালী অবস্থান বজায়
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FEKDIL) এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (JAMUNAOIL)-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজকে দীর্ঘমেয়াদে ‘AA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং দিয়েছে। একই সঙ্গে কোম্পানিটির জন্য ‘Developing’ আউটলুক নির্ধারণ করা হয়েছে। এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

অন্যদিকে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL) জামুনা অয়েল কোম্পানিকে দীর্ঘমেয়াদে ‘AA+’ এবং স্বল্পমেয়াদে ‘ST-1’ রেটিং প্রদান করেছে। কোম্পানিটির আউটলুক ‘Stable’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

যমুনা অয়েলের এ রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৬ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com