ব্রেকিং >>
ব্রেকিং >>

বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিতে বিএসইসি ও আইডিআরএ আইনে সংশোধনী বিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট

বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিতে বিএসইসি ও আইডিআরএ আইনে সংশোধনী বিল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও কমিশনার/সদস্য পদে সর্বোচ্চ বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে আজ দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। বিল দুটি পাস হলে এই সংস্থা বিএসইসি ও আইডিআরএ-তে যে কোনো বয়সের ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে। খবর- বাসসের।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে পৃথকভাবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিল দুটি জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়, যা আগামীকাল বুধবার এর মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেবে।

Responsive Ad Banner

বর্তমান আইনের বিধান
বর্তমান আইনে, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তাকে বিএসইসি-এর চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হিসেবে গণ্য করা হয় বা তিনি পদে বহাল থাকতে পারেন না। উত্থাপিত বিলে এই বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, আইডিআরএ আইনে বলা আছে, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। সংসদে উত্থাপিত বিলটিতে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে।

সংশোধনের উদ্দেশ্য
দুটি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইনগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বয়সসীমা তুলে দিলে পুঁজিবাজার ও বিমা খাতের নীতিনির্ধারণী পর্যায়ে বেশি অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হবে। তবে বিলটি পাস হলে কারা এই পদে আসবেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ কমিটির প্রতিবেদনের পর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পুনরায় উত্থাপিত হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৮ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com