ব্রেকিং >>
ব্রেকিং >>

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | 86 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ১ এপ্রিল ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সাইহাম কটন মিলস লিমিটেড এবং সামিট অ্যালায়েন্স পোর্টের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) সাইহাম কটন মিলসের জন্য দীর্ঘমেয়াদি ঋণে ‘এ১ (এলআর)’ এবং স্বল্পমেয়াদি ঋণে ‘এসটি-৩’ রেটিং নির্ধারণ করেছে। কোম্পানিটির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

Responsive Ad Banner

এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, সামিট অ্যালায়েন্স পোর্টেরক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণে ‘এএ২ (এলআর)’ এবং স্বল্পমেয়াদি ঋণে ‘এসটি-২’ রেটিং দিয়েছে সংস্থাটি। এ কোম্পানির আউটলুকও ‘স্থিতিশীল’ রাখা হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্টের রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ২০২৪ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংক দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ২:২৫ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com