বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানিকে ডিএসইর তদন্ত নোটিশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানিকে ডিএসইর তদন্ত নোটিশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ওই দুই কোম্পানিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি ২টি হলো- লিগ্যাসি ফুটওয়্যার এবং সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি ২টির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি ২টি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১১ ডিসেম্বর লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ছিলো ৪৭ টাকা ৮০ পয়সা। আর মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৫৯ টাকা ৮০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা।

অপরদিকে, গত ১২ ডিসেম্বর সোনাগাঁও টেক্সটাইলের শেয়ার দর ছিলো ২৬ টাকা। আর ০৬ জানুয়ারি বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৩১ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com