বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | 379 বার পঠিত | প্রিন্ট

তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড প্রেরণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জেমিনি সী ফুডের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন হয়েছে

জানা যায়, জেমিনি সী ফুডের ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক।

Responsive Ad Banner

ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য বছরে ফান্ডটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের স্টক ডিভিডেন্ড সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

প্রসঙ্গত, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে জিপিএইচ ইস্পাত ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ স্টক।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com