বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

তিন দিন পর দর সংশোধনে শেয়ারবাজারে বিরতি, কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | 115 বার পঠিত | প্রিন্ট

তিন দিন পর দর সংশোধনে শেয়ারবাজারে বিরতি, কমেছে সূচক ও লেনদেন
Responsive Ad Banner

টানা তিন কর্মদিবসের রেকর্ড উত্থানের পর আজ (০৪ আগস্ট, রবিবার) স্বাভাবিক দর সংশোধনে শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। গত তিন কার্যদিবসে বাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেলেও আজ বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক ভুমিকায় অবতীর্ণ হওয়ায় মূল্য সংশোধন হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ডিএসই সূত্রে জানা যায়, দিনের শুরুতে সূচক ইতিবাচক প্রবণতায় থাকলেও দুপুরের পর থেকেই বাজারে চাপ বাড়তে থাকে। একপর্যায়ে ডিএসইএক্স সূচক প্রায় ৫০ পয়েন্ট কমে ৫,৪৮৫.৯০ পয়েন্টে নেমে আসে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরের নিচে অবস্থান। এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস কমেছে ৮.০৬ পয়েন্ট, অবস্থান করছে ১,১৮৫.৪৯ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক কমেছে ২০.৫৩ পয়েন্ট, দাঁড়িয়েছে ২,১২৯.৯২ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২২টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে, এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৬৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ১,১৩৭ কোটি ৪০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও একই চিত্র দেখা গেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৬ লাখ টাকার, যেখানে আগের দিন ছিল ২০ কোটি ৬ লাখ টাকা। মোট ২২৭টি কোম্পানির মধ্যে ৯০টির দর বেড়েছে, ১১৩টির কমেছে, আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

তবে সূচকের দিক থেকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৮৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,৩৮৬.২৪ পয়েন্টে, যদিও আগের দিন এ সূচকে বেড়েছিল ২৭০.০৫ পয়েন্ট।

বিশ্লেষক ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, রেকর্ড উত্থানের পর এমন দর সংশোধন বাজারের জন্য স্বাস্থ্যকর ও প্রত্যাশিত। তারা বলছেন, দামের স্বাভাবিক শুদ্ধি বাজারে ভারসাম্য আনে এবং ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com