বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

গোপন ব্যবসায়িক সম্পর্কের অভিযোগে সাইকা মাজেদের স্বাধীন পরিচালক পদ অকার্যকর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

গোপন ব্যবসায়িক সম্পর্কের অভিযোগে সাইকা মাজেদের স্বাধীন পরিচালক পদ অকার্যকর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি Navana Pharmaceuticals Limited-এর সাবেক চেয়ারম্যান Saika Majed-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। কোম্পানিটির বর্তমান পরিচালনা পর্ষদের দাবি, তথ্য গোপন করে তিনি প্রথমে স্বাধীন পরিচালক এবং পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে চেয়ারম্যান থাকার সময়ও সাইকা মাজেদ তার মালিকানাধীন প্রতিষ্ঠান Swift Link Solution-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি অপ্রকাশিত আর্থিক সম্পর্ক বজায় রেখেছিলেন।

Responsive Ad Banner

কোম্পানি সূত্রে জানা যায়, তার প্রতিষ্ঠান Swift Link Solution-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে প্রায় ৯ কোটি ৪০ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন হয়েছে। এই ব্যবসায়িক সম্পর্কটি স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগের আগেই বিদ্যমান ছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত থাকে। বিষয়টি Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি) প্রণীত কর্পোরেট গভর্ন্যান্স কোডের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কোম্পানির বর্তমান বোর্ড।

এ অবস্থায় বোর্ডের মতে, তিনি কোনোভাবেই কোম্পানির স্বাধীন পরিচালক বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা রাখতেন না। তথ্য গোপনের কারণে কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তার নিয়োগ অকার্যকর বলে বিবেচিত হয়েছে। একই সঙ্গে তার স্বাধীন পরিচালকের পদটি শূন্য হিসেবে গণ্য করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এদিকে কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান হিসেবে Javed Qaisar Ali-কে নিয়োগ দিয়েছে। পাশাপাশি সাইকা মাজেদের স্থলে নতুন স্বাধীন পরিচালক নিয়োগের জন্য গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Bangladesh Securities and Exchange Commission (বিএসইসি), Dhaka Stock Exchange (ডিএসই) এবং Chittagong Stock Exchange (সিএসই)-এর কাছে আবেদন করেছে কোম্পানিটি।

জানা গেছে, সাইকা মাজেদ নাভানা ফার্মাসিউটিক্যালসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হিসেবে আলোচিত Dr. Junaid Shafiq-এর খালাতো বোন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ এপ্রিল তিনি কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পান। পরে একই বছরের ২৪ জুন তাকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com