সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারের চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো কেন্দ্রীয় ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আর্থিক স্বচ্ছতা জোরদার করা এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (০৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে মনোনীত কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নীতিনির্ধারণী সভায় সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

Responsive Ad Banner

বিশেষ নির্দেশনার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর পর্যবেক্ষক হিসেবে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২-এর পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে শরিয়াহভিত্তিক আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর তদারকির দায়িত্ব পেয়েছেন ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

এছাড়া প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির। অপরদিকে আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর কার্যক্রম তদারকির জন্য ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য চারটি ব্যাংকই দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রতিটি সভায় অংশ নেবেন।

মূলত ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নীতিনির্ধারণী পর্যায়ে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরাসরি নজরদারি নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টদের মতে, এ পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com