শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি এই সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এগুলো হলো—রবি আজিয়াটা, সেনা ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবি আজিয়াটা

Responsive Ad Banner

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৩৪ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে।

শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (Cash Flow Per Share) দাঁড়িয়েছে ৯ টাকা ৪ পয়সা, আগের বছর ছিল ৮ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ১৩ টাকা ৩৪ পয়সা, আগের বছর ছিল ১৩ টাকা ৮ পয়সা।

কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল, এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

সেনা ইন্স্যুরেন্স

সেনা ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারপ্রতি আয় (EPS) ৫ টাকা ১৭ পয়সা, আগের বছর ছিল ৪ টাকা ২৯ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ২৮ টাকা ৫৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ৩১ মার্চ, এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স

ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারপ্রতি আয় (EPS) ৩ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ১৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ২৭ টাকা ৩৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ৩০ মার্চ, এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ মার্চ।

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com