বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ঢাকা ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | 258 বার পঠিত | প্রিন্ট

ঢাকা ব্যাংকের বন্ড ইস্যুতে অসম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি’র নতুন বন্ড ইস্যুতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইতোমধ্যে ঢাকা ব্যাংকে চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএসইসি। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য বিএসইসির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

আলোচিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের জুন মাসে “ঢাকা ব্যাংক ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড” নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল।

ওই বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। এর উদ্দেশ্য ছিল ব্যাংকটির টিয়ার-২ মূলধনভিত্তিকে শক্তিশালী করা।

তবে ঢাকা ব্যাংকের নতুন বন্ড ইস্যুর আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি। গত ২৯ সেপ্টেম্বর বিষয়টি জানিয়ে ঢাকা ব্যাংককে একটি চিঠি দিয়েছে বিএসইসি। বুধবার (০২ অক্টোবর) তারা এ চিঠি হাতে পেয়েছে।

এদিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিএসইসিতে আবেদন করতে ম্যানেজমেন্টকে নির্দেশনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com