নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) করেছে ২ টাকা ৪ পয়সা। আগের অর্থ বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩৫ টাকা ৪৮ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
Posted ১১:১৭ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.