নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | 38 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনের অংশ হিসেবে নতুন মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)। আগামী ৬ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী তিন মাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য নতুন মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু স্থগিত রাখা হবে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনেই এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, আইডিআরএর উত্থাপিত পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করছে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাশাপাশি এসব পর্যবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আইডিআরএর কাছে ব্যাখ্যা এবং প্রয়োজনীয় সহায়ক নথিপত্র জমা দেবে কোম্পানি।
বিজিআইসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন, বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং কোম্পানির দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
Posted ২:১১ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.