সোমবার ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড পেতে শেয়ার ধরে রাখার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | 50 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড পেতে শেয়ার ধরে রাখার নির্দেশনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আর মাত্র দুই কর্মদিবস চলবে। এরপর নির্ধারিত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানিটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল। ফলে ওই দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Responsive Ad Banner

এর আগে কোম্পানিটি ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রেকর্ড ডেটের আগে আগামী দুই কর্মদিবস কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে ব্লক পদ্ধতিতে লেনদেন হবে। ঘোষিত লভ্যাংশ পেতে বিনিয়োগকারীদের রেকর্ড ডেট পর্যন্ত শেয়ার ধারণ করতে হবে বা ওই সময়ের মধ্যে শেয়ার কিনতে হবে। রেকর্ড ডেটের আগে যারা শেয়ার বিক্রি করবেন, তারা এই লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন না।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৯ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা, যা ২০২৪ সালে ছিল ১৬ টাকা ১ পয়সা।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৩১ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৬ টাকা ৮২ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com