রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড ছাড়াই সমাপ্ত হলো অলিম্পিক এক্সেসরিজের অর্থবছর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 150 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ছাড়াই সমাপ্ত হলো অলিম্পিক এক্সেসরিজের অর্থবছর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৭৫ পয়সা লোকসান করেছে, যেখানে আগের অর্থবছরে লোকসান হয়েছিল ৮১ পয়সা।

অর্থবছরের শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৯ পয়সা, যেখানে আগের বছর ছিল মাইনাস ১৫ পয়সা।

৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ টাকা ২৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com