রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর সার্ভার সমস্যায় ৪৫ মিনিট আটকে থাকেআইপিও প্রক্রিয়া

  |   সোমবার, ২১ জুন ২০২১ | 444 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সার্ভার সমস্যায় ৪৫ মিনিট আটকে থাকেআইপিও প্রক্রিয়া
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর নতুন পদ্ধতিতে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দিতে গিয়েও আইটি সংক্রান্ত সমস্যায় ৪৫ মিনিট আটকে আইপিও প্রক্রিয়া। সোমবার (২১ জুন) নতুন পদ্ধতিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বরাদ্দ দিতে গিয়ে সার্ভার ৪৫ মিনিট আটকে থাকে।

সোমবার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সোনালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার প্রো-রাটা ভিত্তিতে বরাদ্দ দেয়ার জন্য ডিএসই কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Responsive Ad Banner

জানা যায়, বেলা ১১টায় আয়োজন করা অনুষ্ঠানে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেয়ার মূল প্রক্রিয়া শুরু করা হয় ১১টা ৫০ মিনিটে। প্রক্রিয়া শুরু করতেই আটকে যায় সার্ভার। ৪৫ মিনিট আটকে থাকার পর ১২টা ৩৫ মিনিটে সার্ভার আবারও সচল হয়। সার্ভার আটকে যাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কিছুটা বিরক্ত হন।
সার্ভার সচল হওয়ার পর ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটুয়ারী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, বারাকা পতেঙ্গা পাওয়ারের আইপিও প্রক্রিয়া নিয়েও কাজ চলছে। এক সঙ্গে দুটি কার্যক্রম চলায় সার্ভারে কিছুটা সমস্যা হচ্ছিল। এ কারণে বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রক্রিয়াটা কিছু সময় বন্ধ রাখা হয়েছে। এতে হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে।

এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে ১০ হাজার টাকার আবেদন করা সাধারণ বিনিয়োগকারীরা ১৭টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। একইভাবে প্রবাসী (এনআরবি) বিনিয়োগকারীরা ৩৩টি এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ২২টি করে শেয়ার পেয়েছেন। র্যানডম পদ্ধতিতে বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। এক্ষেত্রে কিছু সাধারণ বিনিয়োগকারী ১৮টি এবং কিছু প্রবাসী বিনিয়োগকারী ৩৪টি করে শেয়ার পেয়েছেন।

যেসব দেশীয় সাধারণ বিনিয়োগকারী আইপিওতে ২০ হাজার টাকা আবেদন করেছেন তাদের ৩৪টি শেয়ার, যারা ৩০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৫১টি, যারা ৪০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৬৮টি এবং যারা ৫০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৮৫টি শেয়ার দেয়া হয়েছে।

একইভাবে যেসব প্রবাসী বিনিয়োগকারী আইপিওতে ২০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৬৬টি শেয়ার, যারা ৩০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৯৯টি, যারা ৪০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ১৩২টি এবং যারা ৫০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ১৬৫টি শেয়ার দেয়া হয়েছে।

অপরদিকে যেসব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিওতে ২০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৪৪টি শেয়ার, যারা ৩০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৬৬টি, যারা ৪০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ৮৮টি এবং যারা ৫০ হাজার টাকার আবেদন করেছেন তাদের ১১০টি শেয়ার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সোনালী লাইফের আইপিওতে ৩৬ দশমিক ৪৫ গুণ বেশি আবেদন পড়েছে। আইপিওতে প্রতিষ্ঠানটির শেয়ার পেতে মোট তিন লাখ ৬৭ হাজার ২৫০ জন বিনিয়োগকারী আবেদন করেন। এর মধ্যে ২৫ হাজার ৩৮৯টি আবেদন বাতিল হয়েছে। সে হিসাবে বৈধ আবেদন পড়ে তিন লাখ ৪১ হাজার ৮৬১টি।

এসব বৈধ বিনিয়োগকারীরা ৬৯ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি শেয়ারের জন্য মোট ৬৯২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকার আবেদন করেছেন। এর মধ্যে দুই লাখ ৭৩ হাজার ৩৬ জন সাধারণ বিনিয়োগকারী ৪৪ কোটি ৩৮ লাখ ৮৬ হাজারটি শেয়ারের জন্য ৪৪৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার আবেদন করেছেন।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী কোটায় ৪৯ হাজার ৯৯২ জন বিনিয়োগকারী আট কোটি ৪৩ লাখ ৮৯ হাজারটি শেয়ারের জন্য ৮৪ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার আবেদন করেন। প্রবাসী (এনআরবি) কোটায় আবেদন করেন ১৮ হাজার ১২২ জন। এসব বিনিয়োগকারীরা পাঁচ কোটি ৬৬ লাখ ৭৮ হাজারটি শেয়ারের জন্য ৫৬ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন করেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com