ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর সাপ্তাহিক বাজারচিত্রে লেনদেনের সেরা ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ মে ২০২৫ | 219 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক বাজারচিত্রে লেনদেনের সেরা ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫.৮৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.৫৬ শতাংশ।

Responsive Ad Banner

তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সিটি ব্যাংকের ৭ কোটি ৮৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৬৩ লাখ টাকা, বারাকা পতেঙ্গার ৬ কোটি ৪৭ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ২৩ লাখ টাকা, বিএসসির ৫ কোটি ৯৭ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৯০ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকের ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

Facebook Comments Box

Posted ১২:৩৮ পিএম | শুক্রবার, ২৩ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com