ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩ | 209 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০২ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেএমআই হসপিটালের । আজ কোম্পানিটির úানিটির ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার।

২১ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং এবং অ্যামারেল্ড অয়েল।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৫৫ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com