ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩ | 143 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৬ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির úানিটির ৬৮ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকার।

৩৭ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে এ্যাসোসিয়েটেড অক্সিজেন লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, আরডি ফুড, লাফার্জহোলসিম, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৯ পিএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com