ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩ | 176 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৯ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। আজ কোম্পানিটির ৫৩ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার টাকার।

২৫ কোটি ৩৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে জেনারেশন নেক্সট ফ্যাশান্স লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, ইনট্রাকো রিফিউলিং, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক এ্যাক্সেসোরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৭ পিএম | রবিবার, ০৯ জুলাই ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com