বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | 317 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২১ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে আজ কোম্পানিটির ৩০ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার।

আজ ২০ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

এদিন চতুর্থ সর্বোচ্চ ১৭ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকায় চার নম্বরে উঠে এসেছে।

লেনদেন তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ ডিএসইতে কোম্পানিটির ১৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিং ১২ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার, এডিএন টেলিকমের ১১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার, সোনালী পেপারের ১১ কোটি ১৯ লাখ ৫৯ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেল।

এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন বা টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ওইদিন ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর টাকার অংকে লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

ওইদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ০৯ হাজার টাকার।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com