রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | 198 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৯ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির ৮ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ২৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির। আজ ডিএসইতে কোম্পানিটির ৮ কোটি ৩৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৬৮ টাকায় লেনদেন হয়েছে।

তৃতীয সর্বোচ্চ ৭ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকা, লাভলো আইস্ক্রিমের ৪ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা এবং অগ্নী সিস্টেমসের ৪ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

 

Facebook Comments Box

Posted ৩:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com