রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ৪৫ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৭ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০৩ টাকায় লেনদেন হয়েছে।

১০ কাটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজীবাজার পাওয়ারের ৯ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৮ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ৩৩ লাখ ২৯ হাজার টাকা, ডরিন পাওয়ারের ৫ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার ৫ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com