ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫ | 136 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১২ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৯৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১৭ টাকায় লেনদেন হয়েছে।

১৫ কাটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা, লিন্ডে বিডির ৯ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৮ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৮ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা, রবি আজিয়েটার ৭ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা এবং হাক্কানি পাল্পের ৭ কোটি ৪২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০২ পিএম | বুধবার, ১২ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com