শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর নতুন এমডি হলেন তারিক আমিন ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | 493 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর নতুন এমডি হলেন তারিক আমিন ভুঁইয়া
Responsive Ad Banner

অস্ট্রেলিয়া প্রবাসি প্রযুক্তিবিদ তারিক আমিন ভূইয়াকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারিক আমিন ভূইয়া বর্তমানে হাস্কলাউড বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার (০৬ জুলাই) তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইর পক্ষ থেকে গতকাল (০৫ জুলাই) এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করা হয়। এর মধ্য থেকে তরিকুল আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিশন।

ডিএসইর এমডির পদ শূন্য হওয়ার পপ্রায় ৬ মাস পর নতুন এমডি পাচ্ছে প্রতিষ্ঠানটি। গতবছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একই মাসের ২১ তারিখে অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। নোটিস পিরিয়ড শেষে ৭ জানুয়ারি সানাউল হক তার দায়িত্ব থেকে বিদায় নেন। এর পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারি ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তারিক আমিন ভূইয়া হলেন ফ্রেন্ডশীপ এনজিওর আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনীর প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহি চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও।

অন্য দুইজনের মধ্যে অভিজিৎ কুমার সাহা হলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-প্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com