নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩ | 277 বার পঠিত | প্রিন্ট
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) নতুন এমডি (ব্যবস্থাপনা পরিচালক) হলেন এটিএম তারিকুজ্জামান। আজ মঙ্গলবার তাঁর এ নিয়োগ অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০৮ আগস্ট) বিএসইসি এক চিঠিতে ডিএসইকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার এমডি নিয়োগের জন্য ডিএসইর পক্ষ থেকে এটিএম তারিকুজ্জামানসহ তিনজনের তালিকা পাঠানো হয় নিয়ন্ত্রক সংস্থার কাছে। সেখান থেকে যোগ্যতার বিবেচনায় এটিএম তারিকুজ্জামান অনুমোদন দেয় বিএসইসি।
সবশেষ এটিএম তারিকুজ্জামান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেয়ারবাজার২৪
Posted ৯:২২ পিএম | মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.