রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | 117 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১০ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বিচ হ্যাচারি লিমিটেডের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৬ টাকা ৫০ পয়সা।

আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪০ টাকা ১০ পয়সা।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পযসা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

আজ দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৬.৮৯ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ৬.৫৭ শতাংশ দর বেড়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। এরপর চতুর্থ সর্বোচ্চ ৫.১০ শতাংশ দর বেড়েছে সমতা লেদার লিমিটেডের।

পঞ্চম সর্বোচ্চ ৪.৩৯ শতাংশ দর বেড়েছে বিডি থাই ফুডের। এরপর ষষ্ঠ সর্বোচ্চ ৩.০৪ শতাংশ দর বেড়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকসের ২.৭৬, আরডি ফুডের ২.৭৩, ওরিয়ন ইনফিউশনের ২.৪৩ এবং জেমিনি সি ফুডের ১.৯৯ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি এবং কমেছে ৮৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৭টির। ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com