রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ মে ২০২৫ | 221 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

টানা ধসের মধ্যে বুধবার (২৮ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও ব্যাপক দরপতন হয়েছে। বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৯৫টির শেয়ারের দাম কমেছে।
সবচেয়ে বেশি দর হারিয়েছে এনআরবি ব্যাংক, যার শেয়ারদর ১ টাকা বা ৯.৮০ শতাংশ কমে যাওয়ায় কোম্পানিটি আজকের দরপতনের শীর্ষে উঠে এসেছে।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, যার দর কমেছে ৯.৪৩ শতাংশ বা ১ টাকা। আর তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, যার শেয়ারের দর কমেছে ৮০ পয়সা বা ৯.২০ শতাংশ।

Responsive Ad Banner

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ৯.০৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ৮.৮৯ শতাংশ, ফাস ফাইনান্স ৮.৮২ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৮.৪৫ শতাংশ,নর্দান জুট ৮.৪২ শতাংশ, ফিনিক্স ফাইনান্স ৮.৩৩ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৮.২২ শতাংশ কমেছে।

আজকের লেনদেনে বেশিরভাগ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতভুক্ত কোম্পানির শেয়ারে বড় দরপতন লক্ষ্য করা গেছে। বাজারে লেনদেনও আগের তুলনায় কিছুটা কম ছিল, যা বিনিয়োগকারীদের মনোভাবের নেতিবাচকতারই প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের ডিভিডেন্ড নিষেধাজ্ঞা, প্রভিশন ঘাটতি ও বাজারে আস্থাহীনতার কারণে বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়িয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নীতিগত সমন্বয় প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

 

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com