ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫ | 235 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৬৮টির শেয়ারের দাম কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্র্যাক ব্যাংক-এর শেয়ারে।

দিন শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ারদাম আগের দিনের তুলনায় ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমে গিয়ে ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়ান ব্যাংক-এর শেয়ারে, যা আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৭.৮৯ শতাংশ কমেছে।

তৃতীয় অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক, যার শেয়ারের দর কমেছে ৮০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৬.৪১ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ৬.৩৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ৫.৭৯ শতাংশ, ইউসিবি ব্যাংক ৪.৬৭ শতাংশ, উত্তরা ফাইন্যান্স ৪.৬৫ শতাংশ, জুট স্পিনার্স ৪.৬৪ শতাংশ এবং ন্যাশনাল টি ৪.৬৪ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ৪:২৫ পিএম | সোমবার, ২৬ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com