ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | 274 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৩ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিচ হ্যাচারির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের দর আগের দিনের তুলনায় কমেছে ৬ টাকা ৭০ পয়সা বা ৮.৬০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২১ টাকা ৫০ পয়সা বা ৮.০৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে নূরানী ডাইং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৮.০৩ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, বিআইএফসির ৬.৯৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৬.৫৯ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৬.১৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ৬.০৬ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫২ পিএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com