বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় কার্যদিবস পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ আগস্ট ২০২২ | 340 বার পঠিত | প্রিন্ট

ছয় কার্যদিবস পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
Responsive Ad Banner

টানা ৬ কার্যদিবস উত্থানের পর আজ ২৪ আগস্ট দর সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারে। এর ফলে এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৪৭ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০.৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৬৭ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৯.৬০ পয়েন্টে এবং দুই হাজার ২৪৩.৬৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৩৫৩ কোটি ৭৩ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ১৮.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৫টির বা ৫৬.৫৮ শতাংশের এবং ৯৪টির বা ২৪.৭৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৬.৮৬ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩.৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৪ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com