রবিবার ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ঘুড়ে দাঁড়িয়েছে এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | 139 বার পঠিত | প্রিন্ট

ঘুড়ে দাঁড়িয়েছে এসএমই মার্কেট
Responsive Ad Banner

আজ ১২ ফেব্রুয়ারি ঘুড়ে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩৬.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬১.৪১ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টি এবং কমেছে ৪টির।

এদিন এসএমইতে ৬৪ লাখ ৬৫ হাজার ৮১৬টি শেয়ার ৩ হাজার ৪১০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৩ কোটি ৬৫ লাখ ২ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ওয়েভিং। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকায় ৪০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা স্টার অ্যাডহেসিভের ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৮০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল ওয়ান্ডারল্যান্ড টয়েজ। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ টাকা ১০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্টার অ্যাডহেসিভের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৮ লাখ ৯ হাজার ৪৬৩টি শেয়ার ৫২৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৮২ লাখ ২০হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com