বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন বিল্ডিং ধারণায় ওয়ালটনের আধুনিক কর্পোরেট কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

গ্রিন বিল্ডিং ধারণায় ওয়ালটনের আধুনিক কর্পোরেট কমপ্লেক্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের এই আইকনিক অফিস কমপ্লেক্সটি টেকসই ও পরিবেশবান্ধব (গ্রিন) ধারণায় নির্মিত হবে।

এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন। রোববার (৩ মে) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে পৃথকভাবে এই চুক্তি সম্পন্ন হয়।

Responsive Ad Banner

ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল আলম কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় ওয়ালটন চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আধুনিক অফিস ভবন কেবল স্থাপত্য সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি এমন একটি কর্মপরিবেশ তৈরি করে যেখানে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ পান। এই প্রকল্প দেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতিকে আরও এগিয়ে নেবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, দায়িত্বশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের কর্পোরেট অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

ভিসতারা আর্কিটেক্টসের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খালিদ পলাশ জানান, ভবনটির নকশায় গ্রিন বিল্ডিং ধারণা, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর ওয়ালটন আইকনিক টাওয়ার নির্মিত হবে। প্রথম ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুট আয়তনের ১৩ তলা একটি গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে, যেখানে তিনটি বেসমেন্ট থাকবে।

এই প্রকল্পের মাধ্যমে ওয়ালটন প্রযুক্তিনির্ভর আধুনিক কর্মপরিবেশ গড়ে তুলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করতে চায়।

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com