বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপিদের ‘আমদানি পরবর্তী অর্থায়নে’ নিষেধাজ্ঞা

  |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | 306 বার পঠিত | প্রিন্ট

খেলাপিদের ‘আমদানি পরবর্তী অর্থায়নে’ নিষেধাজ্ঞা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : খেলাপি গ্রাহককে ‘আমদানি পরবর্তী অর্থায়ন’ করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া একই গ্রুপভুক্ত বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কেনা বেচার ক্ষেত্রসহ স্থানীয় ঋণপত্রের বিপরীতে আমদানি পরবর্তী অর্থায়ন (পিআইএফ) সুবিধা দেওয়া যাবে না। একইসঙ্গে পিআইএফের সুবিধা নিয়ে ওভারডিউ বা কিস্তি মেয়াদোত্তীর্ণ হলে নতুন করে সুবিধা পাওয়া যাবে না।

আজ রোববার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ পিআইএফ সংক্রান্ত নীতিমালা জারি করেছে।

Responsive Ad Banner

নতুন নীতিমালায় পিআইএফের সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বা ট্রেডিং পণ্য, শিল্পের কাঁচামালসহ ইত্যাদি বিভিন্ন খাতে আমদানি দায় পরিশোধের নিমিত্তে প্রদত্ত সকল প্রকার ঋণ সুবিধা যেমন এলটিআর, এলএটিআর, এমটিআর ও এমপিআই যে নামেই বলা হোক না কেন এসব ঋণ এখন থেকে বাংলায় ‘আমদানি পরবর্তী অর্থায়ন’ এবং ইংরেজিতে ‘পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ)’ নামে অভিহিত হবে।

এতে আরও বলা হয়, গ্রাহকের চাহিদা, সংশ্লিষ্ট পণ্যের প্রকৃতি এবং উৎপাদন ও বিপণন চক্রের সঙ্গে সংগতি রেখে পিআইএফের মেয়াদ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে, তবে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন এবং শিল্পের কাঁচামালের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮০ দিনের বেশি হবে না।

এ নীতিমালায় বর্ণিত নির্দেশনাসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, ক্রেডিট রেটিং সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে ঋণপত্র (এলসি) স্থাপন এবং পিআইএফ সুবিধার অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে।

নীতিমালায় ঋণপত্র এবং পিআইএফ সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য জামানতের বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। ঋণপত্র এবং পিআইএফের অনুমোদনের সীমা নির্ধারিত থাকতে হবে। কোনোভাবেই অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণ সুবিধা দেওয়া যাবে না।

পিআইএফের ঋণ পুনঃতফসিলিকরণ হয়ে মেয়াদি ঋণে রূপান্তরিত হলে ওই ঋণকেও পিআইএফ হিসেবে গণ্য করতে হবে। আমদানি দায় পরিশোধের নিমিত্তে ঋণগ্রহীতার অনুকূলে কোনো কারণে ফোর্সড ঋণ সৃষ্টি হলে ওই ফোর্সড ঋণকেও (যে নামেই থাকুক না কেন) পিআইএফ ঋণপত্রের সীমার আওতায় প্রদত্ত সুবিধা হিসেবে গণ্য করতে হবে।

কোনো গ্রাহকের অনুকূলে প্রদত্ত পিআইএফ সুবিধা ওভারডিউ হলে ওই গ্রাহককে নতুন করে পিআইএফ সুবিধা দেওয়া যাবে না। তবে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে পিআইএফ সুবিধা ওভারডিউ হলে খেলাপি হওয়ার পূর্ব পর্যন্ত ওই গ্রাহককে পিআইএফ সুবিধা দেওয়ার প্রয়োজন হলে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

একই গ্রুপভুক্ত বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রসহ স্থানীয় ঋণপত্রের বিপরীতে পিআইএফ সুবিধা প্রদান করা যাবে না।

এতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে পিআইএফ সুবিধা পুনর্গঠন ও পুনঃতফসিলিকরণ প্রয়োজন হলে বা মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিটি পিআইএফের জন্য সর্বোচ্চ একবারের সময় বাড়ানো যাবে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন এবং শিল্পের কাঁচামালের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ দিন সময় বাড়ানো যাবে।

ঋণ প্রদান, ঋণ আদায় ও তদারকি করার জন্য পিআইএফ মনিটরিং ইউনিট নামে আলাদাভাবে একটি বিশেষ ইউনিট গঠন করতে হবে। এই ইউনিট পিআইএফ ঋণ অনুমোদন ও বিতরণে বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে পরিপালিত হচ্ছে কি না তা নিয়মিতভাবে তদারকি করবে।

শেয়ার নিউজ, ১৫ জুন ২০২১

Facebook Comments Box

Posted ২:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com