বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেপিসিএলকে বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ মার্চ ২০২২ | 284 বার পঠিত | প্রিন্ট

কেপিসিএলকে বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি
Responsive Ad Banner

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে মন্ত্রিসভা ক্রয় কমিটি। পাওয়ার প্লান্ট দুইটি হচ্ছে- কেপিসি ইউনিট ২, ১১৫ মেগাওয়াট প্লান্ট, খুলনা এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর। কোম্পানিটি এখনও বিপিডিবি থেকে বিদ্যুৎ কেনার কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছে।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com