ব্রেকিং >>
ব্রেকিং >>

কারখানায় উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | 270 বার পঠিত | প্রিন্ট

কারখানায় উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত
Responsive Ad Banner

কারখানায় উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এই আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। এই বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে।

Responsive Ad Banner

তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৫ পিএম | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com