রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

কঠোর লকডাউনেও বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ জুলাই ২০২১ | 279 বার পঠিত | প্রিন্ট

কঠোর লকডাউনেও বেড়েছে সূচক ও লেনদেন
Responsive Ad Banner

মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও ইতিবাচক লেনদেন দেশের শেয়ারবাজারে। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। বিদায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আট হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এই নতুন অর্থবছরের প্রথম দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭.৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮১ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্ট এবং ২ হাজার ২৭৪.৯১ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৭০.৮২ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯৫ কোটি ৭৮ লাখ ৫২১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।

গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৭১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল পাঁচ লাখ ১৭ হাজার ১৮২ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে আট কোটি ৮৯ লাখ টাকা। আগের সপ্তাহে বাড়ে দুই হাজার ৯০০ কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৯৮৯ কোটি টাকা।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ৬০২ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৯৫ লাখ টাকা বা চার দশমিক ৬১ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪০ লাখ ১২ হাজার ২২২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৯৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৭১৮ টাকা বা ১৫ শতাংশ কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬.৬২ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮.৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৭৯.৫৪ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৬.৩৭ পয়েন্ট বা ০.৪২ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৪.৯৯ পয়েন্ট বা ১.১৫ শতাংশ এবং সিএসআই ২০.৪২ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৯০.৩৫ পয়েন্ট, ১৩ হাজার ৪২৯.৮০ পয়েন্টে, ১ হাজার ৩২১.০৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৪২.০৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৪টির বা ৭২.১৯ শতাংশের দর বেড়েছে, ৭৭টির বা ২২.৭৮ শতাংশের কমেছে এবং ১৭টির বা ৫.০৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com