ব্রেকিং >>
ব্রেকিং >>

ওরিয়ন গ্রুপ চেয়ারম্যানকে স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫ | 178 বার পঠিত | প্রিন্ট

ওরিয়ন গ্রুপ চেয়ারম্যানকে স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি
Responsive Ad Banner

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এক মাস আগে দুর্নীতির অভিযোগ থাকায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

Responsive Ad Banner

আদালত সূত্র জানা যায়, চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতির আদেশ দেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত” অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৭ পিএম | সোমবার, ১৭ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com