শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | 479 বার পঠিত | প্রিন্ট

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি ১২ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ ১৬ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (eps) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা।

Responsive Ad Banner

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৫ পয়সা।

আগামী ১১ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুন ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com