ব্রেকিং >>
ব্রেকিং >>

উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫ | 229 বার পঠিত | প্রিন্ট

উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ১৭ দশমিক ৫০ শতাংশ স্টকহর ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৭ পিএম | বুধবার, ১৯ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com