ব্রেকিং >>
ব্রেকিং >>

ইস্টার্ন লুব্রিক্যান্টসের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | 215 বার পঠিত | প্রিন্ট

ইস্টার্ন লুব্রিক্যান্টসের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৯ জানুয়ারি শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি মোট ১৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য ছিল ২২৭ টাকা ৬৩ পয়সা।

Responsive Ad Banner

আগামী ১২ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩১ এএম | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com