নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 40 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড (LINDEBD) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল ২০২৬।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের ৪২১ টাকা ৯০ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সা, যা ২০২৪ সালে ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা।
এদিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৫ সালে হয়েছে ২৪ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের ২৪ টাকা ২০ পয়সার প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, আগের বছরে সহযোগী প্রতিষ্ঠান এলআইপিএল থেকে বিনিয়োগ প্রত্যাহারজনিত মুনাফা এবং বৈদেশিক মুদ্রা বিনিময় থেকে উচ্চ আয় থাকায় ইপিএস বেশি ছিল। চলতি বছরে এসব আয় না থাকায় ইপিএস কমেছে। পাশাপাশি অধিক লভ্যাংশ বিতরণের কারণে এনএভিপিএস কমেছে, যদিও এ সময়ে অর্জিত মুনাফা কিছুটা প্রভাব সামাল দিয়েছে। তবে পরিচালন নগদ প্রবাহ প্রায় অপরিবর্তিত রয়েছে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.