নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | 42 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি (Renata PLC) জানিয়েছে, তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম (Levothyroxine Sodium) ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর (EU Decentralised Procedure-DCP) এর আওতায় অনুমোদন পেয়েছে।
কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টা—এই ছয়টি দেশে পণ্যটির বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
রেনাটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির ইইউ জিএমপি (EU GMP) অনুমোদিত পোটেন্ট প্রোডাক্ট উৎপাদন কেন্দ্রে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট উৎপাদন করা হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় ইউনিয়নের এসব বাজারে লেভোথাইরক্সিনের নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করবে এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপের ছয়টি দেশে রেনাটার এই পণ্যের অনুমোদন কোম্পানির জন্য একটি বড় অর্জন। এটি রেনাটার রপ্তানি সম্ভাবনা বাড়াবে এবং কোম্পানির আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে ইউরোপের অন্যান্য বাজারেও কোম্পানিটি আরও পণ্য রপ্তানির সুযোগ পেতে পারে বলে মনে করছেন তারা।
Posted ১:৪৪ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.